October 3, 2026, 2:50 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার প্রশ্নে হাইকোর্টের রুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি কে, এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৩ আগস্ট রিটটি দায়ের করেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।
রিটের পক্ষের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম আদালতের আদেশের বিষয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এবি পার্টি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) দলটিকে নিবন্ধন দেয়নি।
রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনকে রেসপনডেন্ট (বিবাদী) করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page