April 28, 2026, 11:49 am
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কারাগার থেকে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি ও শিরাজ আহমেদের মাধ্যমে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, আমি আমার দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।

তার এ আবেদন আমলে নেওয়া হয়। আদালতের নির্দেশের পর পিটিআই চেয়ারম্যানের তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়ে জেল কর্তৃপক্ষের অবস্থান নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগে আলোচনা হয়। ইন্সপেক্টর জেনারেল (আইজি প্রিজনস) মিয়া ফারুক নাজির বিষয়টি নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। জেলের নিয়ম অনুযায়ী ফোনে কথা বলার অনুমতি পান ইমরান খান।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্জাবের অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনো সুবিধা নেই। এ সুবিধা শুধু লাহোরের কোট লাখপত জেল ও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে। এ দুই কারাগারে কিছু বিদেশি বন্দি থাকায় এ সুবিধা দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেন। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পরে ইমরান খান এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

গত সপ্তাহে কারাদাণ্ডের সেই রায় স্থগিত ঘোষণা করে ইমরান খানকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। এ রায়কে সাবেক এ প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটারের জন্য বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হয়।

এদিকে, তোশাখানা মামলায় মুক্তি পেলেও অ্যাটক কারাগার থেকে জামিন মেলেনি ইমরান খানের। কারণ সাইফার অর্থাৎ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাকে দুই সপ্তাহের বিচারিক হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে। সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page