August 8, 2026, 6:25 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

 ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দিল নাইজারের সামরিক সরকার

নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের কূটনৈতিক মর্যাদা বাতিল করতে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক সরকার।

নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে আর কোনভাবেই এখন থেকে ফ্রান্সের দূতাবাসের একজন কর্মী হিসেবে কূটনৈতিক সুযোগ-সুবিধা পাবেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, এরইমধ্যে ফরাসি রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের কূটনৈতিক কার্ড এবং ভিসা বাতিল করা হয়েছে।

এর আগে নাইজারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রদূত এবং তার পরিবারের সদস্যদের ভিসা বাতিল করা হয়েছে। কূটনৈতিক কার্ড এবং ভিসা বাতিল করার পর ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার জন্য সামরিক সরকার ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। গত ২৮ আগস্ট সেই সময়সীমা পার হলেও ইত্তে নাইজার ছাড়েননি। দেশটির সামরিক সরকার বলছে, ফ্রান্সের আচরণ নাইজারের স্বার্থের পরিপন্থী।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, নাইজারের জান্তা সরকারের নির্দেশ সত্ত্বেও রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে সামরিক অভ্যুত্থান কবলিত নাইজারেই অবস্থান করবেন।গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটিতে ফ্রান্সের বিরুদ্ধে নিয়মিতভাবে জনগণ বিক্ষোভ করে আসছে। ১৯৬০ সালে নাইজার ফরাসি উপনিবেশ থেকে স্বাধীন হলেও দেশটির ওপর ফ্রান্সের ব্যাপক প্রভাব রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page