November 28, 2026, 7:39 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের কোনো নিরাপত্তা থাকবে না : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ইসরাইল-বিরোধী সাম্প্রতিক অভিযানের প্রশংসা করে বলেছে, “এই ঘটনা ইহুদিবাদীদের জন্য এই বার্তা বহন করছে যে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমির ওপর দখলদারিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের জন্য কোনো নিরাপত্তা থাকবে না।” গতকাল (বুধবার) রামাল্লাহ শহরে একজন ফিলিস্তিনি গাড়িচালক একদল ইসরাইল সেনার ওপর গাড়ি চালিয়ে দিলে একজন ইহুদিবাদী সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পরে ইসরাইলি সেনারা ওই ড্রাইভারকে গুলি করে শহীদ করে।

এ প্রসঙ্গে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার হওয়ার মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, ইসরাইলবিরোধী প্রতিরোধ লড়াই বাড়ছে এবং এর প্রভাব দিন দিন সম্প্রসারিত হচ্ছে। প্রতিরোধ আন্দোলন এখন এমন পর্যায়ে পৌঁছে যা ইহুদিবাদীরা চরম বর্বরতা চালিয়েও বন্ধ করতে পারবে না। এদিকে, বুধবার নাবলুস শহরে বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হওয়ার পর হামাসের আরেক মুখপাত্র মোহাম্মদ হামাযে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই হামলা হচ্ছে দখলদারদের নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলা এবং তাদের ভঙ্গুর অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে  প্রতিরোধ যোদ্ধাদের বাস্তব অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

“তিনি বলেন ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে দখলদাররা যে অপরাধ করেছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে। ইসরাইলের বিরুদ্ধে বিজয়কে নিকটবর্তী করার জন্য আমাদের যোদ্ধারা প্রয়োজনীয় সব উপায় অবলম্বন করবে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জাতি স্বাধীন হবে এবং প্রতিটি রাস্তা ও জনপদ থেকে ইহুদিবাদীদেরকে বহিষ্কার করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page