August 8, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের জন্য আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘শয়তান ২’ প্রস্তুত রেখেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধের জন্য পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া। শুক্রবার এক ঘোষণায় মস্কো এ কথা বলেছে। খবর আল-জাজিরা ও নিউইয়র্ক পোস্টের।

মস্কো জানিয়েছে, তারা তাদের পারমাণবিক সক্ষম ‘শয়তান ২’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো যুদ্ধের দায়িত্বে রেখেছে। ক্ষেপণাস্ত্রটি সারমাট নামেও পরিচিত। এটিকে রাশিয়ার ‘সুপারওয়েপন’ হিসেবে বিবেচনা করা হয়।

পরমাণু ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ২০১৮ সালে তৈরি করা হয়েছে। এটি ইউক্রেন যুদ্ধে ২০২২ সালের শেষের দিকে মোতায়েন করার কথা ছিল।

রাশিয়ার নলেজ সোসাইটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছেন, ‘কৌশলগত সারমাট ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে।’

সারমাট বা শয়তান ২ ক্ষেপণাস্ত্রটি পুরানো সোভিয়েত-যুগের ভয়েভোদা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিস্থাপন করবে। ন্যাটো এটিকে এসএস-১৮ নাম দিয়েছিল। ১৯৮৮ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অস্ত্রাগারে রয়েছে।

অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ আনুমানিক ৬২০০ থেকে ১১,৮০০ মাইলের মধ্যে। এটি বিশ্বের যেকোনো স্থানে একসঙ্গে ১০ থেকে ১৫টি পারমাণবিক ওয়ারহেড সমন্বিত ১০ টন পেলোড বহন করার ক্ষমতা রাখে।

গত বছর শয়তান ২ এর সফল পরীক্ষা চালানোর পরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গর্ব করে বলেছিলেন, শয়তান ২ এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং রাশিয়ার শত্রুরা হুমকি দেওয়ার আগে ‘দুবার ভাবতে’ বাধ্য হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page