September 29, 2026, 1:13 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

পরকীয়া সন্দেহে পাকিস্তানে নারীকে পাথর নিক্ষেপ করে, মাথা থেঁতলে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরকীয়ার মাধ্যমে পরিবারের সম্মানহানি করায় পাকিস্তানের আদিবাসি এক নারীকে পাথর নিক্ষেপ করে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে তার স্বামী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজাপুর জেলায় অত্যন্ত রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শনিবার দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে।

স্থানীয়রা বলেছেন, আলকানি আদিবাসি গোষ্ঠীর ওই নারী একজন পুরুষের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। পরে তার স্বামী, দেবর ও তার সহযোগীরা তাকে পাথর নিক্ষেপ করে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। শুধু তাই নয়, তার মাথাও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।

পরে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রাজাপুর জেলার চুচা সীমান্ত সামরিক পুলিশ (বিএমপি) থানায় সন্দেহভাজনদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ডন বলছে, প্রায় দুই বছর আগে ওই নারী স্থানীয়ভাবে আউস (আগুনের মাধ্যমে বিচার) ও আউফ (পানি নিচের বিচার) নামে একটি উপজাতীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গিয়েছিলেন। যেখানে একজন অভিযুক্ত ব্যক্তি তাকে নির্দোষ প্রমাণ করার জন্য জ্বলন্ত কয়লার ওপর হাঁটেন অথবা নিশ্বাস ফুরিয়ে না যাওয়া পর্যন্ত পানির নিচে থেকে যান।

সূত্র বলেছে, ওই নারী তার পায়ে কোনও ধরনের জখম হওয়া ছাড়াই সফলভাবে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন।

রাজাপুরের রাজনীতিক কাসিম গিল ডনকে বিবাহিত ওই নারীকে তার স্বামী, দেবর এবং তাদের সঙ্গীরা সম্মান রক্ষায় পিটিয়ে ও পাথর ছুঁড়ে হত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন। সূত্র: ডন।

আজকের বাংলা তারিখ



Our Like Page