November 28, 2026, 7:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট থারমান শানমুগারাতনাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ এবং দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম।

শুক্রবারের ভোটে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করেন তিনি।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন ৬৬ বছর বয়সী থারমান। আগামী ৬ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সাবেক এই নেতা।

এর আগে শুক্রবার এক যুগেরও বেশি সময় পর সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল পিএপির সুপারিশের ভিত্তিতেই প্রেসিডেন্ট প্রার্থী করা হয় থারমানকে।

গত প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে পিএপির সরকার।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page