September 12, 2026, 11:32 am
শিরোনামঃ
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ
এইমাত্রপাওয়াঃ

অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ইস্টিমেট তৈরীর কারণে নির্মানের দুই মাস পার হলেও কোন কাজে আসছেনা যাত্রীছাউনিটি

স্টাফ রিপোর্টার : অদক্ষ ইঞ্জিনিয়ারের ইস্টিমেটে এডিবির অর্থায়নে নির্মাণ করা যাত্রীছাউনির গোলঘরটিতে আজও যাত্রীরা বসতে পারছেনা। শুধু নামে মাত্র যাত্রী ছাউনি বানিয়ে রাখা হয়েছে। যাত্রী ছাউনিতে নেই কোন টিনসেড। সে কারনে কোন যাত্রী খোলা আকাশের নিচে বসছেনা।
গ্রামবাসীরা জানান, যাত্রী ছাউনির জন্য লোহার এঙ্গেলের দাম ধরা না হওয়ায় ছাউনি ছাড়াই ঘোলঘর নির্মান করে উদ্ধোধনের ফলক লাগিয়ে বরাদ্ধের ১ লাখ টাকা উত্তলন করে নিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। যার ফলে এলাকার মানুষের মাঝে হাস্যকর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছাউনি ছাড়াই উদ্বোধনের দুই মাস পার হলেও ওই গোলঘরটি যাত্রীদের কোন কাজে আসছে না।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় যাত্রী ছাউনির টিনসেড ছাড়াই গোলঘর উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে, এডিপির ২০২২-২৩ অর্থ বছরে রাখালভোগা বাসস্ট্যান্ডে একটি যাত্রী ছাউনি (গোলঘর) নির্মাণে ১লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষে গত জুন মাসে ওই কাজের টাকা উত্তোলন করে নিয়ে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
পথচারী ও এলাকাবাসীরা জানান, সরকারী টাকা যদি নয়-ছয় হয় তাহলে কি আর কাজ ঠিক মত হবে। এমনি ছাউনি ছাড়া গোলঘর নির্মাণ হবে।
ইউপি সদস্য মন্টু মিয়া জানান,ইস্টিমেটে ছাউনিতে লোহার এঙ্গেলসহ বিভিন্ন মালামালের দাম না ধরায় ও নির্মাণ কাজের জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ায় ঠিকাদার ছাউনি ছাড়াই গোলঘর নির্মাণ করে চলে যায়। পরে আমি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে কিছু বরাদ্ধ এনে ছাউনির কাজ শুরু করেছি।
সংশ্লিষ্ট ঠিকাদার জানান, ওই গোলঘর নির্মাণে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ইস্টিমেটে লোহার এঙ্গেলের মূল্য না ধরায় এ গোলঘরের ছাউনির কাজ শেষ করা সম্ভব হয়নি।
উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান জানান, এডিপির বরাদ্দে ওই গোলঘর নির্মাণ করা হয়েছে। তবে ১ লাখ টাকায় ওই কাজ তোলা সম্ভব হয়নি। এছাড়াও ছাউনিতে লোহার এঙ্গেলের দাম ধরা না হওয়ায় ছাউনির কাজ অসমাপ্ত রয়েছে। তিনি আরও বলেন উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা করা হয়েছে, দ্রতই ছাউনির কাজ শুরু করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page