September 29, 2026, 3:01 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের শস্য রফতানির প্রধান রুটে হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওডেসা অঞ্চলের দক্ষিণে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দানিউব নদী বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। রবিবার ভোরে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে ২২টিকে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড সোশাল মিডিয়ায় বলেছে, দানিউবের বেসামরিক অবকাঠামোতে হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

জাতিসংঘের মধ্যস্ততায় হওয়া চুক্তি জুলাই মাসে ভেস্তে গেলে ইউক্রেনের শস্য রফতানির প্রধান রুট হয়ে উঠে দানিউব। ওই চুক্তিতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি করতে পারছিল ইউক্রেন।

কিছু ইউক্রেনীয় মিডিয়া রেনি বন্দরেও বিস্ফোরণের খবর দিয়েছে। এটি দানিয়ুবের যে দুটি প্রধান বন্দর ইউক্রেন পরিচালনা করে তার একটি। এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সও স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ



Our Like Page