October 3, 2026, 5:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঢাকা বিমানবন্দরে কাস্টমসের ভোল্ট থেকে ১৫ কোটি টাকার স্বর্ণ গায়েব

প্রতীকি ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভোল্ট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ গায়েব হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোল্ট থেকে স্বর্ণ চুরির বিষয়টি জানাজানি হয়। পুলিশ বলছে, এটি কোনো সাধারণ ভোল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব নয়। এছাড়া ওই জায়গাটি সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এছাড়া পুরো এলাকাটি সিসি ক্যামেরার নজরদারিতে।

বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাগুলোর জব্দকৃত মালামালগুলো এখানে রাখা হয়।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্তের পর মামলা করা হবে।

জানা গেছে, সোনার অলংকার ও সোনার বার মিলিয়ে প্রায় ১৫ কেজি সোনা কাস্টমসের গুদামের একটি আলমারিতে বাক্সের মধ্যে সংরক্ষিত ছিল। সেই বাক্সটিই চুরি হয়ে গেছে। আর কাস্টমসের গুদামের আলমারি ভেঙে চুরি করা হয়েছে বাক্সটি। কীভাবে এই সোনা গায়েব হয়েছে, তা জানতেই এখন বিমানবন্দরে বিভিন্ন সংস্থা কাজ করছে।

এদিকে শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোনা চুরির বিষয়টি স্পষ্ট হওয়ার পর থেকেই ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দরে কাস্টমসের গুদামে রক্ষিত সব সোনার অলংকার ও সোনার বারের হিসাব করছে। একটি সূত্র জানিয়েছে, হিসাব শেষে চুরি যাওয়া যাওয়া সোনার পরিমাণ আরও বাড়তেও পারে।

বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, কাস্টমস হাউসের ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page