September 29, 2026, 5:42 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কারার ড্রোন থেকে ইরানি আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমানকে হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি করা কারার ড্রোন থেকে বেশ কয়েকবার ইরানি আকাশ সীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমানকে হুঁশিয়ার করা হয়েছে। তিনি বলেন, আসলে শুধু মার্কিন বিমান নয় বরং অন্যান্য বিদেশি গোয়েন্দা বিমানকেও একইভাবে কারার ড্রোন থেকে সতর্কবার্তা দেয়া হয়।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানান, বিমানের শক্তিসম্পন্ন কারার ড্রোনের বাধার মুখে বেশ কয়েকবার আমেরিকাসহ বিভিন্ন দেশের গোয়েন্দা বিমান পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরের আকাশ থেকে নিজেদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এরমধ্যে রয়েছে আমেরিকার নৌবাহিনীর ব্যবহার করা পি-৮ পজিডন টহল বিমান এবং আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন। এসব বিমান ও ড্রোনের অনেক উপরে উঠে কারার  ড্রোন সেগুলোকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে।

ইরানের কমান্ডার বলেন, অনেক বিদেশী বিমান ও ড্রোন তাদের তৎপরতার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করার চেষ্টা করেছে। তবে ইরানি ড্রোন এগুলোর উপরে উঠে তাদের জবাব দিয়েছে।

জেনারেল এলহামি জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি করার পর এ ড্রোনে অত্যন্ত উন্নতমানের রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page