September 29, 2026, 4:36 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ স্পিডবোট ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ চারটি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল।

আজ (সোমবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে, ধ্বংস হওয়া স্পিডবোটগুলো আমেরিকার তৈরি।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কৃষ্ণসাগরীয় বহরের যুদ্ধবিমান মার্কিন নির্মিত চারটি উইলার্ড স্পিডবোট ধ্বংস করেছে যাতে ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সের সেনারা ছিল। এসব সেনা ক্রিমিয়া উপদ্বীপের সর্ব-পশ্চিমের কেপ তারখানকুতের দিকে যাচ্ছিল।

গত সপ্তাহেও রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সেনাদের কয়েকটি অবতরণ-প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এর মধ্যে গত বুধবার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল যে, তারা ওইদিনও চারটি স্পিডবোট ডুবিয়ে দিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page