August 8, 2026, 9:51 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী ১০ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন বলে জানিয়েছে ঢাকার ফরাসি দূতাবাস। এর আগে তিনি ১১ সেপ্টেম্বর আসবেন বলে শোনা গিয়েছিল।

ঢাকার ফরাসি দূতাবাস জানিয়েছে, দিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলন হবে ৯ এবং ১০ সেপ্টেম্বর। সম্মেলন শেষে ১০ তারিখেই দ্বিপাক্ষিক সফরের জন্য ঢাকায় আসবেন ম্যাক্রো।

জি২০ সম্মেলনে অংশ নেবেন বিশ্ব নেতারা। এখানে সকলেই আলোচনার সুযোগ পাবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশকে সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

সম্মেলনে বিশ্ব নেতারা প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর যৌথ প্রতিক্রিয়া বাস্তবায়নে অগ্রসর হওয়ার বিষয়ে আলোচনা করবেন। এর ফলে বহুপাক্ষিক পদক্ষেপের মাধ্যমে কার্যকরভাবে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, জলবায়ু এবং গ্রহের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ডিজিটাল নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জি২০ সম্মেলনটিকে গত জুনে প্যারিসে অনুষ্ঠিত নিউ গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্টের জন্য শীর্ষ সম্মেলনের ফলোআপ করার সুযোগ হিসেবেও দেখছেন অনেকে। সম্মেলনটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দরিদ্রতার বিরুদ্ধে লড়াই এবং পৃথিবীর নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছিল।

অপরদিকে ৭ সেপ্টেম্বর ঢাকায় সফর করার কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। তিনি আসলে এটিই হবে বাংলাদেশে আসা প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page