June 19, 2026, 9:55 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

শিগগিরই শস্য চুক্তিতে ফিরতে পারে রাশিয়া : এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তিতে শিগগিরই রাশিয়ার ফিরে আসার সম্ভবনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সোমবার (৪ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর একথা বলেন তিনি। জাতিসংঘ বলছে, চুক্তিতে রাশিয়া ফিরলে ইউক্রেনীয় শস্য বাজারে আনার মাধ্যমে বিশ্বে খাদ্য সংকটের তীব্রতা কমানো সম্ভব হবে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জুলাই মাসে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর  গত বছর মস্কোকে এই চুক্তিতে রাজি করানোর  ক্ষেত্রে এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারও তুর্কি প্রেসিডেন্ট ও জাতিসংঘ পুতিনকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

২০২২ সালের পর প্রথমবার পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাতের পর এরদোয়ান বলেছেন, তুরস্ক মনে  করে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব যা অল্প সময়ের মধ্যে প্রত্যাশা পূরণ করবে।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রত্যাশা সবার জানা। ত্রুটিগুলো দূর করা উচিত। তুরস্ক ও জাতিসংঘ রাশিয়ার উদ্বেগ কমাতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করেছে।

পুতিন বলেন, রাশিয়া শস্য চুক্তিতে ফিরে আসতে পারে। যদি পশ্চিমারা রাশিয়ার খাদ্য ও সার রফতানির সুবিধার্থে জাতিসংঘের প্রস্তাবিত পৃথক সমঝোতার শর্ত পূরণ করে।

এরদোয়ানের পাশে দাঁড়িয়ে পুতিন আরও বলেন, রাশিয়া চুক্তিতে ফিরে আসতে পারে। যদি পশ্চিমারা রাশিয়ার কৃষি রফতানিকে বৈশ্বিক বাজারে পৌঁছাতে বাধা না দেয়।

মস্কোর অন্যতম প্রধান দাবি হলো রাশিয়ার কৃষি ব্যাংককে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের সঙ্গে পুনরায় সংযুক্ত করা। আগ্রাসনের প্রতিক্রিয়ায় আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২০২২ সালের জুনে সুইফট ব্যবস্থা ব্যবহারে রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page