September 12, 2026, 10:50 am
শিরোনামঃ
ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জেনিন শহরে বিশাল আকারের আগ্রাসন শুরু করেছে ইসরাইল ; সংঘর্ষে প্রতিরোধ যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেফতার অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে এই অভিযান চালাচ্ছে।

ইসরাইলি আগ্রাসনের মুখে স্থানীয় ফিলিস্তিনি এবং প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ চলছে।

স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে, দখলদার সেনারা ৪০টিরও বেশি গাড়ি নিয়ে আজ (সোমবার) সকালে এই অভিযান শুরু করে। ওয়াফা নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে চারজন আহত হয়েছেন। এছাড়া, ইহুদিবাদী সেনারা তিনজনকে আটক করেছে যার মধ্যে দুজন আহত।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা ফেরারি ফিলিস্তিনিদের আটক করার জন্য জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে। এদিকে, অভিযানের মধ্যেই জেনিন ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা একটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে তারা ইসরাইলের একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে।

এই ড্রোনের সাহায্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হত্যা-প্রচেষ্টা চালানো হলেও তারা প্রাণে বেঁচে গেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page