September 29, 2026, 11:19 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ভারতের ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ ; ‘ইন্ডিয়া’ জোট কি পারবে ঘুরে দাড়াতে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের ছয় রাজ্যের সাতটি বিধানসভায় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভারতীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

যে সাতটি বিধানসভায় আজ ভোট হচ্ছে এর মধ্যে তিনটি আসনে আগের বার বিজেপি জিতেছিল, বাকি চারটিতে বিরোধীরা।

৬ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা ও উত্তরাখণ্ডে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। বাকি চারটি আসনে ইন্ডিয়া জোটের শরিকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে।
রাজনৈতিক মহলের একাংশ ওই চার আসনের লড়াইকে বিজেপির এনডিএ এবং বিরোধীদের ইন্ডিয়া জোটের অগ্নি পরীক্ষা বলে মনে করছে। বিরোধীদের জোট গঠনের পর এই প্রথম ভোট হচ্ছে।

বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হচ্ছে উত্তর প্রদেশে। আবার ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিএমের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেরালার পুথুপল্লি আসনে।

আজকের বাংলা তারিখ



Our Like Page