November 28, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে সেনাদের সরিয়ে নিতে পারে ফ্রান্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতে পারে ফ্রান্স। এ বিষয়ে দেশটির সামরিক জান্তার সঙ্গে আলোচনা চলছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মালি ও বুরকিনা ফাসোতে দায়িত্ব পালন করা ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস নরম্যান্ড জানিয়েছেন, তার সূত্র অনুযায়ী, নাইজারের জান্তার সঙ্গে ফ্রান্স আলোচনা করছে— নিজেদের সেনাদের ‘আংশিক’ প্রত্যাহার করে নেবে তারা।

নিকোলাস নরম্যান্ড আরও জানিয়েছেন, যার কাছ থেকে তিনি এ তথ্য পেয়েছেন তিনি তার পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন। তবে সেনা প্রত্যাহারের মাধ্যমে নাইজারের সামরিক জান্তাকে ফ্রান্স স্বীকৃতি দিচ্ছে— এমনটি ভাবা যাবে না বলে জানিয়েছেন তিনি।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নির্দিষ্ট কিছু সামরিক বিষয়াদি’ প্রত্যাহার করে নেওয়ার আলোচনা চলছে। তবে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি।

এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মোহাম্মদ বাজোম পশ্চিমা ও ফ্রান্সপন্থি নেতা ছিলেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক জান্তা ফ্রান্স বিরোধী অবস্থান নেয়। এছাড়া দেশটির সাধারণ মানুষের মধ্যেও ফ্রান্স বিরোধী মনোভাব রয়েছে।

এ সপ্তাহের শুরুতেও রাজধানী নিয়ামেতে ফ্রান্সের সেনা ঘাঁটির সামনে জড়ো হন কয়েক লাখ মানুষ। তারা ফরাসি সেনাদের প্রত্যাহার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রাকৃতিক সম্পদে ভরপুর নাইজারে ফ্রান্সের প্রায় দেড় হাজার সেনা রয়েছে। সূত্র: আল জাজিরা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page