November 28, 2026, 8:31 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে ফল ভোগ করতে হবে : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফরে যেতে পারেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা দপ্তর। তারই জেরে উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক নীতি মেনে চলতে হবে। তারা কখনোই অন্য কোনো রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করতে পারে না। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অর্থ নিরাপরাধ ইউক্রেনীয়দের হত্যায় শামিল হওয়া। উত্তর কোরিয়া একাজ করলে তার ফল ভোগ করতে হবে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছেন, উত্তর কোরিয়া এরই মধ্যে বিশ্ব মঞ্চে কোণঠাসা। তাদের কার্যত কোনো বন্ধু নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে কঠিন মূল্য চোকাতে হবে তাদের।

সুলিভানের বলেন, আমরা যা খবর পেয়েছি, তাতে কিম জং উন মস্কো গিয়ে পুতিনের সঙ্গে দেখা করবেন বলেই জানা গেছে। একাজ করলে তার ফল ভালো হবে না।

মঙ্গলবার রাশিয়াও এবিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এবিষয়ে আমাদের কিছু বলার নেই। ক্রেমলিনের বক্তব্য হলো কিমের আসার বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো খবর পায়নি। তবে খবরটিকে ভুয়া বলে উড়িয়েও দেয়নি তারা।

২০২০ সালে দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন কিম। এরপর দেশে কাউকে ঢুকতেও দেননি, নিজেও অন্য কোনো দেশে যাননি। ফলে ২০২০ সালের পর এই প্রথম অন্য দেশে বৈঠক করতে যাবেন কিম। এর আগে ২০১৯ সালে প্রথমবার মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন কিম। তার দুই মাস আগে ট্রাম্পের সঙ্গে পরমাণু চুক্তি ভেস্তে গেছে তার।

এদিকে মঙ্গলবারই রাশিয়ার বেসামরিক বাহিনী ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। কোনো ব্যক্তি ওয়াগনারে যোগ দিলে অথবা তাকে সমর্থন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশাসন।

বুধবারই এই সংক্রান্ত বিল পার্লামেন্টে পেশ হওয়ার কথা। পরিস্থিতি যা তাতে পার্লামেন্টে এটি পাশ হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। সূত্র: ডয়েচে ভেলে

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page