August 10, 2026, 10:55 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে সাড়ে তিন হাজার টাকার জন্য ছেলের হাতে মা খুন !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকার কারণে ছেলের হাতে মা মমতাজ মরনী নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড়ির মালিক সাব্বির হোসেন জানান, বুধবার সকালে মান্ডার মহিলা মেম্বার গলির বাসায় মমতাজের কাছে তার ছেলে সোহান সাড়ে তিন হাজার টাকা চায়। ওই টাকা দিতে না চাইলে এ ঘটনা ঘটে। মমতাজের লাশ উদ্ধারের সময়ে তার গলায় ওড়না পেঁচানো ছিল।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা জানান, খবর পেয়ে নিহত মমতাজের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- মাথায় আঘাত পাওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের ছোট ছেলে সোহানকে এ ঘটনায় আটক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, মমতাজের ছোট ছেলে সোহান তার বন্ধুর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ধার নিয়ে খরচ করেছে। ওই টাকা চাইলে মমতাজ তা দিতে অস্বীকার করে। তখন সোহান তার মার গলা টিপে ধরে। ওই সময় সোহানের তার আঙ্গুলে কামড় দেয়। পরে সোহান তার মার গলায় একটি ঘুসি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহানের বিরুদ্ধে তার বাবা একটি মামলা করেছে। সোহান তার দোষ স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

নিহত মমতাজ বেগম মরনীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page