August 9, 2026, 12:04 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

ফখরুলদের মাথা ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখা দরকার : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, আন্দোলন-সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরাটাই নষ্ট হয়ে গেছে। ফখরুলদের মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখা দরকার। ‘এই সরকার জনগণের জন্য কিছু করে নাই’ এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধি প্রতিবন্ধী।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া বা না নেওয়ার ওপরে নির্বাচনের কিছু আসে যায় না। একটা রাজনৈতিক দল অংশ নেবে না বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটা বলার কোনো সুযোগ নেই। কারণ এই দেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা রাখে। সে কারণে এতগুলো নিবন্ধিত দলের মধ্যে যদি কোনো একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে বলেছেন- বাংলাদেশকে পিছিয়ে দিতে হবে। যারা দেশকে পেছনে নেওয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগবে না।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর জাহান শারমীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page