November 27, 2026, 4:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরেই উৎপাদনে যাবে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিদেশি কোম্পানিকে বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সার্বিক কাজ। ইতোমধ্যেই ৯৫-৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাবে এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব এই সার কারখানাটি। গ্যাস সংকটের কথা বিবেচনায় যমুনা সার কারখানার বিকল্প বের করে এই কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাসসহ সার্বিক কার্যক্রম নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন ও সেখানকার কমিশনিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

ঘোড়াশাল পলাশ ইউরিয়ার ফার্টিলাইজার ফ্যক্টরির প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলমসহ প্রকল্পের কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ইউরিয়া সারের চাহিদা মেটানোর পাশাপাশি সুলভমূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে ২০১৮ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে শিল্প মন্ত্রণালয়। এতে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হবে। ইতোমধ্যেই নির্মাণ কাজের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার সবচেয়ে বড় পরিবেশবান্ধব এই সার কারখানাটি উদ্বোধন করবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page