April 29, 2026, 6:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল গ্যাবনের সামরিক জান্তা

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বোঙ্গো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার দেশ গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বোঙ্গোকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির সামরিক জান্তা। গত ৩০ আগস্ট প্রেসিডেন্ট ভবনে আলী বোঙ্গোকে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে জান্তা।

গ্যাবনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল উলরিচ মানফুম্বি এক বিবৃতিতে জানিয়েছেন, গৃহবন্দি আলী বঙ্গো চিকিৎসার জন্য চাইলে বিদেশে চলে যেতে পারবেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করে, সাবেক প্রেসিডেন্ট আলী বোঙ্গো বিদেশে যাওয়ার জন্য মুক্ত। যদি তিনি চান, তাহলে মেডিকেল চেকআপের জন্য তিনি বিদেশ যেতে পারবেন।’

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন জান্তা প্রধান ও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া জেনারেল ব্রাইস ক্লোটাইরে ওলিগুই এনগুয়েমা। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক নিকোলাস হক সেনেগালের রাজধানী ডাকার থেকে জানিয়েছেন, বঙ্গো যদি এখন চান তাহলে তিনি দেশ থেকে চলে যেতে পারবেন।

এই সাংবাদিক আরও জানিয়েছেন, আলী বঙ্গো পাঁচ বছর আগে স্ট্রোক করেন। কিন্তু অভ্যুত্থানের পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছিলেন না।

তবে তিনি বলেছেন, ‘তার পরিবারের জন্য, এটি আরেকটি ইস্যু। তার স্ত্রীকে প্রেসিডেন্ট ভবনের চার তলায় ছেলেসহ আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো কঠোর অভিযোগ আনা হয়েছে।’

জান্তা প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ও তার ছেলেকে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগ রয়েছে।

শপথ গ্রহণের পর জান্তা প্রধান জানান, কোনো ধরনের রক্তপাত ছাড়াই তারা ক্ষমতা দখল করেছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।

আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। তবে আফ্রিকার সবচেয়ে শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন এর কঠোর নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিকভাবে গ্যাবনের সদস্যপদ স্থগিত করেছে।

এদিকে গ্যাবনে গত ২৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন হয়। ব্যাপক কারচুপি হওয়া ওই নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তবে নির্বাচনে অনিয়ম হওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page