October 3, 2026, 9:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগে রাতভর নির্যাতন করে কিশোর হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগে এক কিশোরকে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগতে রাতে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ (১৪) স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম রহমত আলী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভুঞা বলেন, এক কিশোরকে হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

ওই কিশোরের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানানো হয়। বাসায় নেওয়ার পরই তার মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। রাতে যখন আকাশকে মারধর করা হয় তখন অনেকে বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি শ্রমিকরা। তারা সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর, ঘটনার পর থেকেই পলাতক নির্মাণাধীন ভবনের সবাই।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page