September 29, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ : রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো সমন্বিত পারমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি (সিটিবিটি) এবং পরমানু অস্ত্র নিরস্ত্রীকরণে প্রচলিত ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সের্গেই রিয়াবকভ চুক্তির প্রতি এবং পারমাণু নিরস্ত্রকরণ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাশিয়ার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।’
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পরমানু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি সংক্রান্ত প্রিপারেটরি কমিশনের নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েডের সাথে সিনিয়র কূটনীতিকের বৈঠকের পর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, দলগুলো সিটিবিটি ও প্রিপারেটরি কমিশনের সাথে মস্কোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রাশিয়ায় আন্তর্জাতিক মনিটরিং সিস্টেমের একটি অংশ তৈরি করা, যা ‘সিটিবিটি যাচাইকরণ প্রক্রিয়ার একটি মূল উপাদান।’
প্রিপারেটরি কমিশন সম্পর্কে সিটিবিটিও প্রিপারেটরি কমিশন ১৯৯৬ সালের নিউইয়র্ক সভায় সিটিবিটি-তে স্বাক্ষরকারী দেশগুলোর গৃহীত প্রস্তাব অনুসারে গঠিত হয়েছিল। এটির প্রধান কাজ হল সিটিবিটি কার্যকর করার সুবিধার্থে কার্যক্রম গ্রহণ করা এবং এটি শুরু হওয়ার সময় একটি যাচাইকরণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page