September 29, 2026, 8:46 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অ্যাটাক সাবমেরিন উদ্বোধন করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই সাবমেরিন থেকে
কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এর ফলে দেশের নৌ বাহিনী আরও শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেলো।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেন, দেশের স্থলবাহিনী ও নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে সবাই যাতে পরমাণু অস্ত্র প্রযোজনে ব্য়বহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।

৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।

দেশটির হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন। সূত্র: আল-জাজিরা, ডয়েচে ভেলে

আজকের বাংলা তারিখ



Our Like Page