November 27, 2026, 7:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা ; ভারতের মুম্বাইয়ে বাংলাদেশি যাত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি প্লেনের ভেতর বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।

ভিস্তারা এয়ারলাইন্সের ওই প্লেনটি মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছিল। প্লেনটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগে তিনি এমন হীন কাজ করেন।

ওই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে শুক্রবার বলেছেন, ‘আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যখন বিমানের অন্যান্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা প্রধান করেন।

প্লেনের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন প্লেনের ওই পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।

প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।

ওই বিমানবালার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অভিযুক্ত দুলালকে স্থানীয় আদালতে তোলা হয়। সেই আদালত শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন।

কেন বাংলাদেশি ওই যাত্রী প্লেনের ভেতর এমন কাজ করেছেন সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ভিস্তারা এয়ারলাইন্সও এ ঘটনা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছে, তাদের ভিস্তারা ফ্লাইট ইউকে ২৩৪ প্লেনে এমন ঘটনা ঘটে। যেটি গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, সাধারণ যাত্রী ও নিজেদের ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে তারা সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page