October 13, 2026, 5:32 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে ইউক্রেনকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ডিমোলিশন অস্ত্র, মাইন পরিষ্কার করার সরঞ্জাম, আর্টিলারি শেল ও অন্যান্য অস্ত্র। এর একদিন আগে ইউক্রেনকে এক বিলিয়ন ডলার সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।

বুধবার ইউক্রেন সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর বৃহস্পতিবারই কিয়েভকে ৬০ কোটি ডলার দেওয়ার ঘোষণা আসে।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এই সহায়তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চাহিদাকে সমর্থন করবে ও কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের যে গভীর সমর্থন তাও প্রকাশ পাবে।

গত কয়েক মাস ধরে রাশিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে কিয়েভকে টানা সমর্থন দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।

তবে ইউক্রেনের ধীর গতির পাল্টা আক্রমণ নিয়ে অনেক মিত্ররাই উদ্বিগ্ন। তবে অনেকেই মনে করছেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হচ্ছে।

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। তবে কিয়েভের বাহিনী প্রতিদিনই রাশিয়ান বাহিনীর কাছ থেকে ভূমি দখলে নিচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page