August 9, 2026, 1:54 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে ‘অস্বাভাবিক’ বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর সরকারি বাসভবনে কয়েকদিন আগে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল— প্রেসিডেন্ট হয়ত তার ক্ষমতাবলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট ভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক হয়েছে।

পাক সংবাদমাধ্যম জিও টিভি শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শেষ দিকে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আলভি। আজ শুক্রবারই প্রেসিডেন্ট আলভির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

সাবেক তথ্যমন্ত্রী ও মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী দুররানি সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের অধীনে মন্ত্রির দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে ২০২০ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সদ্যই সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কোট লোকপট কারাগারে দেখা করেছিলেন দুরানি। ওই সময় তার কাছে ‘জরুরি বার্তা’ পৌঁছে দিয়েছিলেন তিনি।

দুররানির সঙ্গে আলভির বৈঠকটিকে অস্বাভাবিক বলা হচ্ছে, কারণ তিনি গত কয়েক বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় নন। তবে সাবেক এ তথ্যমন্ত্রী আড়ালে থেকে রাজনীতি করছেন। তিনি প্রায় সময়ই বিভিন্ন জনের কাছে জরুরি বার্তা পৌঁছে দেন।

তবে দুররানিকে যে বৈঠকের জন্য প্রেসিডেন্ট তার বাসভবনে ডেকেছেন সে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ। কিন্তু বৈঠকটির পর এ ব্যাপারে কোনো কথা বলেনি প্রেসিডেন্টের দপ্তর। সূত্র: জিও টিভি

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page