April 29, 2026, 7:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

দল নিরপেক্ষ সরকারের দাবির আড়ালে জামায়াত-বিএনপির ষড়যন্ত্র চলছে : হাসানুল হক ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সরকার উৎখাত করে দল নিরপেক্ষ সরকারের বিষয়ে জামায়াত-বিএনপির দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দল নিরপেক্ষ সরকারের দাবিটাই জামায়াত-বিএনপির পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া ও নির্বাচন সময় এগিয়ে আসার সাথে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামায়াত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম করছে, জল ঘোলা করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামায়াতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে।’
নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভার শুরুতে সভাপতির বক্তৃতায় হাসানুল হক ইনু এসব কথা বলেন।
জাসদ সভাপতি এ সময় দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বাংলাদেশ রাষ্ট্রের আদিশত্রু জামায়াতসহ ধর্মান্ধ সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি এবং বিএনপিসহ তাদের রাজনৈতিক সঙ্গীদের রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখার জন্য সকল দেশপ্রেমিক অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানান।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন। হাসানুল হক ইনু এমপি’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দলের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, ফজলুর রহমান বাবুল, মো. শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, নইমুল হক চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, এড. সাদিক হোসেন, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল হাই মাহবুব, মো. নুরুন্নবী, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সাইফুজ্জামান বাদশা। সভার শোক প্রস্তাব পাঠ করেন দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
সভায় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সকল জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page