April 29, 2026, 8:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জি২০-র শীর্ষ বৈঠকে আসা নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার এই নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে নৈশভোজে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হতে পারে।

জি২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জারদোশ। বিকেলেই ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

বৈঠকে তিস্তা প্রসঙ্গও উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তিস্তা চুক্তি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হওয়ার আলাদা গুরুত্ব আছে।

মমতা ছাড়াও নীতীশ কুমার, হেমন্ত সোরেন, স্ট্যালিন, কেজরিওয়াল, ভগবন্ত মান নৈশভোজে থাকবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আমন্ত্রণ পাননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page