August 9, 2026, 1:54 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত (ভিডিও লিঙ্ক নিচে)

দিল্লির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২০ শীর্ষ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান শেখ হাসিনা।

এদিনই মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

 

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান মোদি। এরপর সেখানে গাড়িতে করে আসেন শেখ হাসিনা। গাড়ি থেকে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান মোদি। এই সময় দুই নেতাকেই হাস্যজ্জল দেখা যায়।

ভিডিওটির শেষ দিকে দেখা যায়, মোদির সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সরকারি প্রতিনিধিরা তাদের পাশে বসা ছিলেন। আলোচনার সময়ও তাদের প্রাণচঞ্চল দেখা যায়।

এর আগে নিজের বাসভবনে মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোদি। এই দুইজনের বৈঠক শেষ হওয়ার পরই আসেন শেখ হাসিনা। তারা দুজন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করলে তাকে বরণ করে নেন ভারতের টেক্সটাইল ও রেলওয়ে মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোস।

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাল শনিবার থেকে নয়াদিল্লিতে শুরু হবে জি-২০ শীর্ষ সম্মেলন। এর আগেই মরিসাশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: এএনআই

https://twitter.com/i/status/1700129257333370885

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page