November 3, 2026, 9:38 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ মামলার আসামী মশিয়ার মাতব্বর হরিণাকুন্ডু থেকে গ্রেফতার

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির কাজের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মশিয়ার মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে হরিণাকুন্ডু উপজেলার কাচারী বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে।

অভিযুক্ত মশিয়ার মাতব্বর কালীগঞ্জে উপজেলার কাঁকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুরর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর উপজেলার কাঁকলাশ গ্রামের মশিয়ার মাতব্বরের বাড়িতে দুপুরে কাজ করতে যায় ওই নারী। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যায় মশিয়ার। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page