September 29, 2026, 8:46 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাইজারে সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা আফ্রিকার দেশ নাইজারে সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, এরইমধ্যে তারা নাইজারে মোতায়েন করা সেনা অদল বদলের কাজ শুরু করেছে এবং চূড়ান্ত পর্যায়ে দেশটিতে মোতায়েন করা সেনার সংখ্যা অর্ধেকের কমিয়ে আনবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো এ খবর দিয়েছে।
পেন্টাগনের অন্যতম মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের জানান, রাজধানী নিয়ামির বিমানবন্দরে যেসব সেনা মোতায়েন ছিল তাদেরকে এরইমধ্যে আগাদেজের একটি ছোট ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। এই ঘাঁটি রাজধানী নিয়ামি থেকে ৫০০ মাইল দূরে অবস্থিত।
নাইজারে সেনা উপস্থিতি কমানোর অংশ হিসেবে দেশটিতে সেনা সংখ্যা কমিয়ে ৫০০ থেকে ১০০০ এর মধ্যে আনা হবে। এই তথ্য মার্কিন কর্মকর্তারাই পলিটিকোকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত পেন্টাগনের উপর নির্ভর করবে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য তারা কত সেনা নাইজারে রাখতে চান সেই সিদ্ধান্তের ভিত্তিতে মোট সেনা সংখ্যা কমানো হবে।
নাইজারের সেনা অভ্যুত্থানের পর দেশের জনগণ ফরাসি সেনা উপস্থিতির বিরুদ্ধে রাজধানী নিয়ামির একটি ঘাঁটির কাছে ব্যাপক বিক্ষোভ করেছে। নাইজারের জনগণ হুমকি দিয়েছে যে, যদি দ্রুত ফ্রান্সের সেনা না সরানো হয় তাহলে ফরাসি ঘাঁটিতে হামলা চালানো হবে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ফরাসি সেনা উপস্থিতির বিরুদ্ধে নাইজারের জনগণের হুমকি বিবেচনায় রেখে আমেরিকার সেনা সরানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page