September 29, 2026, 9:52 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে আরো একটি ব্রিটিশ নির্মিত চ্যালেঞ্জার-২ ট্যাংক ধ্বংস করেছে রুশ সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে ব্রিটিশ নির্মিত আরো একটি চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। রাশিয়ার গণমাধ্যম গতকাল (শনিবার) জানিয়েছে, রুশ সেনারা জাপোরিজিয়া অঞ্চলে সফলভাবে এই ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়। এ নিয়ে রাশিয়ার সেনারা ইউক্রেনকে লন্ডনের সরবরাহ করা দুটি চ্যালেঞ্জার ট্যাংক ধ্বংস করল।

“উই আর টুগেদার উইথ রাশিয়া” মুভমেন্টের নেতা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন, রাশিয়ার একটি মাত্র করনেট ক্ষেপণাস্ত্রের আঘাতে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ধ্বংস হয়। ট্যাংকটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর ব্যবহারযোগ্য নেই। তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তার সূত্র উল্লেখ করেননি।

ভ্লাদিমির রোগোভ বলেন, রাশিয়ার এয়ারবোর্ন ইউনিটের হামলায় ব্রিটেনের এই ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং পশ্চিমা অন্য দেশগুলোর সরবরাহ করা অস্ত্রের মতোই ব্রিটিশ নির্মিত এই ট্যাংক পুড়েছে। তবে চ্যালেঞ্জার-২ ট্যাংক ধ্বংসের ব্যাপারে ইউক্রেন কিংবা রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। গত সপ্তাহে প্রথম চ্যালেঞ্জার ট্রাঙ্ক ধ্বংস হওয়ার খবর ব্রিটিশ সরকার নিশ্চিত করলেও দ্বিতীয় এই ট্যাংক ধ্বংসের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।#

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page