September 29, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগ্রাসন চালানোর জন্য সেনা মোতায়েন করছে ফ্রান্স : নাইজারের সামরিক বাহিনীর বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের সামরিক সরকারের কর্মকর্তারা বলেছেন, তাদের দেশের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ফ্রান্স সেনা মোতায়েন করছে।

নাইজারের সামরিক সরকারের মুখপত্র কর্নেল মেজর আমাদু আব্দুর রহমান গতকাল (শনিবার) বলেন, সাবেক উপনিবেশবাদী শক্তি ফ্রান্স নাইজারের ওপর আগ্রাসন চালানোর পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট বা ইকোওয়াসভুক্ত দেশগুলোতে সেনা মোতায়েন করছে। এ কাজে ফ্রান্সকে সহযোগিতা করছে ইকোয়াসের কয়েকটি সদস্য দেশ।

আমাদু আব্দুর রহমান তার বিবৃতিতে আরো বলেন, নাইজারে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা থেকে বেনিন ও কোট ডিভাদ্রে সামরিক বিমান, হেলিকপ্টার ও ৪০টি আরমার্ড ভেহিকেল মোতায়েন করেছে ফ্রান্স। এছাড়া, বিপুল পরিমাণ যুদ্ধসামগ্রী আনা হয়েছে সেনেগাল, কোট ডিভাদ্রে এবং বেনিনে।গত জুলাই মাসে নাইজারে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে।

এই অভ্যুত্থানকে মেনে নেয়নি আমেরিকা ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো। নাইজারে এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং ১৯৬০ সালে ফ্রান্স থেকে নাইজার স্বাধীনতা লাভ করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page