August 9, 2026, 3:08 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। স্থানয়ি সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। একই দুর্ঘটনায় আলমগীরের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার অকাল গর্ভপাত হয়েছে।

আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আবদুল কালাম। আলমগীরের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

জানা যায়, আলমগীরের প্রাইভেটকারের সঙ্গে মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।

আলমগীরের চাচা আহমদ মোসা বলেন, ‘আলমগীর সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও তাদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page