August 9, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

আরএসএস চাইলে ৫ মিনিটেই মোদিকে সরিয়ে দিতে পারে : রাহুল গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরএসএস চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদিকে সরিয়ে দিতে পারে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, নরেন্দ্র মোদি এই পুরো কাঠামোটা চালাচ্ছেন, এটা বলা অতি সরলীকরণ। আসলে নরেন্দ্র মোদি এই গোটা কাঠামোর একটি যন্ত্র। আমি নিশ্চিত, সঙ্ঘ পরিবার চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদিকে সরিয়ে দিতে পারে।

ইউরোপ সফরে গিয়ে প্যারিসের সায়েন্সেস পিয়ো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি ভোটের মেরুকরণ করে। বিদ্বেষ ছড়ায়। বিভাজন তৈরি করে। ধনী মুনাফাখোর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয়। বিজেপির পেছনে এই পরিকাঠামোটি কাজ করে।’

প্রথমে বেলজিয়াম, তার পরে ফ্রান্স হয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) রাহুল গান্ধী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। দিল্লিতে জি-২০ সম্মেলন ঘিরে গোটা প্রচারের আলো যখন মোদির উপরে, তখন প্যারিস থেকে মোদিকে নিশানা করে তার সঙ্গে ফের শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাহুলের বক্তব্য, আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির গভীর সম্পর্ক এখনও সুপ্রতিষ্ঠিত। আদানি গোষ্ঠী ভারতের বাইরে টাকা পাচার করছে। নিজেদের সংস্থার শেয়ার দরে কারচুপি করে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলছে। সেই টাকায় ভারতের সমস্ত সম্পত্তি দখল করেছে।

হুঁশিয়ারির সুরে রাহুল বলেছেন, ‘আদানিরা ছাড় পাবেন না। তাদের জবাবদিহি করতে হবে।’ একই সঙ্গে ভারতে যারা সংখ্যালঘু, দলিতদের উপরে হামলা চালাচ্ছে, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বিসর্জন দিচ্ছেন, তাদের সম্পর্কেও রাহুল বলেছেন, ‘যারা ভারতের অন্তরাত্মার উপরে আঘাত করছেন, তাদের মূল্য চোকাতে হবে। যাতে ভবিষ্যতে কেউ ফের এই কাজ করার আগে ভাবনাচিন্তা করে।’

তিনি বলেন, ‘মোদি চাইলে যে কোনো সময়ে ধর্ম নিয়ে ছাতি ঠোকা, দলিত-সংখ্যালঘুদের উপরে হামলা বন্ধ করে দিতে পারেন। আমি গীতা পড়েছি। উপনিষদ পড়েছি। হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি। বিজেপি যা করে, তার মধ্যে কোনো হিন্দুত্ব নেই। কোনো বইয়ে লেখা নেই, দুর্বলকে তুমি ভয় দেখাও, আঘাত করো। হিন্দু জাতীয়তাবাদী বলে কিছু হয় না। ওরা আসলে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়।’

এদিকে, বিজেপি সাংসদ তেজস্বী সূর্য রাহুলকে উদ্দেশ্য করে বলেন, ‘উনি ভাবেন বই পড়ে হিন্দুত্ব পালন করা হয়। তা থেকেই বোঝা যায় ওঁর আমাদের ধর্ম সম্পর্কে ভাবনা কতখানি সঙ্কীর্ণ। ভারত যখন জি-২০ তে আন্তর্জাতিক ঐকমত্য তৈরি করে ফেলছে, তখন রাহুল দূরে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাতে গোনা কিছু লোকের সামনে কান্নাকাটি করছেন, তা থেকে স্পষ্ট মানুষ গত এক দশক আগে কেন ওঁর রাজনীতি প্রত্যাখ্যান করেছেন।’ সূত্র: আনন্দবাজার।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page