August 9, 2026, 5:15 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

বোয়িংয়ের নির্ভরতা থেকে সরে এসে ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কিনবে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বোয়িংয়ের নির্ভরতা থেকে সরে এসে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, এ৩৫০ ওয়াইডবডি উড়োজাহাজ কেনার চুক্তিটি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে।

শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় মহাকাশ শিল্পের উপর আপনার বিশ্বাসের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ১০টি এয়ারবাস এ৩৫০ কেনার এই প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২০টিরও বেশি বোয়িং উড়োজাহাজ রয়েছে, যার অর্ধেকেরও বেশি ওয়াইডবডি এবং কিছু ড্যাশ-৮ টার্বোপ্রপ রয়েছে।

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রাথমিকভাবে দুটি অর্ডার দেওয়া হবে। আমরা পর্যায়ক্রমে ১০টি উড়োজাহাজ চেয়েছি। টেকনিক্যাল কমিটি এখন মূল্যায়ন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

এই বিমানগুলো নতুন এবং পুরানো রুটে ব্যবহার করা হবে উল্লেখ করে মাহবুব আলী বলেন, প্রতিটি দেশের বহরে রয়েছে এয়ারবাস ও বোয়িং। কিন্তু আমাদের কাছে শুধু বোয়িং আছে, একটিও এয়ারবাস নেই।

মহামারি পরবর্তী সময়ে ভ্রমণে জোরালো সাড়া পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও ওয়াইডবডি উড়োজাহাজের চাহিদা বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কানাডাসহ বিশ্বের ২০টি স্থানে বিরতিহীনভাবে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। তথ্যসূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page