October 4, 2026, 12:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকার আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থী আইনজীবীরা বিভিন্ন দাবীতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে আসলে পুলিশ বাধা দেয়।

পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সিএমএম আদালতে প্রধান ফটকে অবস্থান নেন।

বিএনপিপন্থি আইনজীবীরা বলছেন, আমরা শান্তিপূর্ণ পথযাত্রা ও মিছিল করছি। এসময় পুলিশ আমাদের বাধা দেয় ও লাঠিচার্জ করেন। লাঠিচার্জে আমাদের অনেকে আহত হয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এসময় তাদের হামলায় আমাদের ৪/৫ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page