September 17, 2026, 6:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নৌকার আদলে মাথার চুল কেটে হৈচৈ ফেলে দিয়েছে ঝিনাইদহের খেটে খাওয়া নৌকার দুই কর্মী

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ব্যতিক্রম কিছু করলে তো অবশ্যই নজরে পড়বে । সাধারণত বিভিন্ন খেলায় নিজের চুলের কাটিং পরিবর্তন করে নজরে পড়তে দেখা মেলে । কিন্তু দলের প্রতি ভালোবাসার এমন নজীর খুব কমই দেখা যায় । নিজের মাথার চুলের কাটিং পরিবর্তন করে দলীয় প্রতীক “নৌকা” বানিয়ে দুই জন রিতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন । মিছিল-মিটিং সবখানেই তাদের সরব উপস্থিতি সকলের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।

জেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের বাসিন্দা ইনতাজ মন্ডলের ছেলে রনি এবং একই ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা আতর আলীর ছেলে ওমর ।

ঝিনাইদহ সদর উপজেলার রশীদ বাউল জানান, ভালোবাসা প্রকাশে কতকিছুইনা করে কতশত মানুষ কিন্তু দলের প্রতি ভালোবাসার অনন্য নজীর স্থাপন করেছেন ঝিনাইদহের দুই খেটে খাওয়া মানুষ রনি মন্ডল ও ওমর আলী । রনি পেশায় রাজমিস্ত্রি ও ওমর অনিয়মিত ইজি বাইক চালক ।  তাদের ব্যতিক্রমী চুলের কাটিং মানুষকে নজর কাড়তে বাধ্য করছে । এলাকায় রিতিমতো হৈচৈ পড়েছে । একনজর দেখতে সবসময় তাদের চারপাশে মানুষের ভিড় লেগেই আছে । রনি তার মাথায় ডিজাইন করে ৫টি নৌকা আর ওমর বানিয়েছেন ৪টি ।

এলাকাবসী মামুন জানান, দলের প্রতি চরম ভালোবাসারই বহিঃপ্রকাশ । তারা দরিদ্র হলেও আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা অনন্য উদাহরণ গড়েছেন । গ্রামের রাস্তায়, চায়ের দোকানে এমনকি মিছিলেও এই চুলের কাটিং নিয়ে চলছে তাদের সরব উপস্থিতি । বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত পাচ্ছেন নিয়মিত ।

ওমর আলী বলেন, এই ইউনিয়নের ঢাকাপাড়ার সরকারি খাসজমিতে বসবাস থাকতাম। আমার স্ত্রী অনেক আগে আমাকে ছেড়ে সন্তানদের নিয়ে চলে গেছে। এরপর আর সংসার করা হয়নি। অটো চালিয়ে জীবন-যাপন করি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আওয়ামী লীগকে ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।

এ দিকে রনি বলেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি । আমাদের কোন চাওয়া পাওয়া নেই । আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি । আওয়ামী লীগকে ভালোবাসি তাই চুল কেটে নৌকা বানিয়েছি ।
হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ বলেন, আমরা অত্যন্তু খুশী কারণ আওয়ামী লীগকে অনেকেই ভালোবাসে কিন্তু এমন ব্যতিক্রমী ভালোবাসা সত্যিই বিরল ঘটনা ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page