August 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ভিয়েতনামে বহুতল ভবনে আগ্নিকান্ডে শিশুসহ ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে চারজনই শিশু। এছাড়া ওই দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের কিছু সময় আগেই সেখানে আগুন ধরে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনের পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৫৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, এটি ছিল ভয়াবহ অগ্নিকাণ্ড।

বুধবার সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে জীবিতদের উদ্ধারে এখনও কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হ্যানয় শহরে অবস্থিত একটি সরু গলিতে ওই বহুতল ভবনটি অবস্থিত। সে কারণে অগ্নিকাণ্ডের পর সেখানে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য ছিল।

বহুতল ওই ভবনটিতে প্রায় দেড় শতাধিক মানুষ থাকতেন। তবে দুর্ঘটনায় সময় সেখানে কতজন অবস্থান করছিলেন তা এখনও পরিষ্কার নয়। ওই ভবনটি এমনভাবে তৈরি যে দুর্ঘটনার পর সেখানে থেকে সহজে কেউ বেরও হতে পারবে না।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভির খবরে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে চার শিশু নিহত হয়েছে। ওই ভবনের কাছেই থাকেন এমন এক নারী বলেন, আমি লোকজনকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছি। কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট সহায়তা দিতে পারিনি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন থেকে বাঁচাতে একটি শিশুকে ভবনের উপরের ফ্লোর থেকে ছুড়ে ফেলতে দেখেছেন। তিনি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। তখন আমি কোনো কিছুর গন্ধ পাই। বাইরে বেরিয়ে দেখি আগুন লেগেছে।

তিনি বলেন, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। একটি ছোট বাচ্চাকে ছুড়ে ফেলা হয়। আমি জানি না শিশুটি বেঁচে আছে কি না। লোকজন শিশুটিকে ধরার জন্য ম্যাট্রেস নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পেরেছেন কি না তা জানা যায়নি। কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page