October 4, 2026, 4:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে দুজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে হুয়ারা এলাকায় গতকাল (মঙ্গলবার) এই অভিযান চালানো হয়। সংস্থাটি বলছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। অন্য কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, পশ্চিম তীরের প্রতিরোধ সংগঠন আল-আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সম্পর্কযুক্ত আল-ফাজর ব্রিগেড এই অভিযানের দায়িত্ব স্বীকার করেছে।

ইসরাইলের কয়েকটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, হামলায় আহত এক ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছে এবং অন্য ব্যক্তির ক্ষত তুলনামূলক কম। ইসরাইলের সূত্রগুলো বলছে, অবৈধ ইহুদি বসতিতে অভিযান পরিচালনার পর প্রতিরোধ যোদ্ধারা নিরাপদে চলে যেতে সক্ষম হয়। তবে প্রতিরোধ যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী বাহিনী এরইমধ্যে সেখানে তাদের শক্তি বাড়িয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হয়েছে। ইহুদিবাদী বাহিনী পশ্চিম তীরে যে দমন-পীড়ন এবং হত্যাযজ্ঞ বাড়িয়েছে তার জবাবে প্রতিরোধ সংগঠনগুলো তাদের তৎপরতা জোরদার করেছে। আজকের এই অভিযানের প্রশংসা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।



Our Like Page