October 4, 2026, 1:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি : ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হই চই করুক না কেন তারা গণতন্ত্রের ফেরেশতা না। বিএনপি জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের ভয়ংকর জল্লাদ। মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page