August 9, 2026, 5:16 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

গুজব প্রতিহত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ও বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও সরকার সম্পর্কে যেসব গুজব ছড়ানো হচ্ছে- তা প্রতিহত করতে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে এ নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী এ কেআব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান এবং মো. হাবিবে মিল্লাত বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে বিগত ৩৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর সম্প্রতি ব্রিকস সম্মেলন- ২০২৩ এ অংশগ্রহণের ওপর বৈঠকে রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, ‘ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড ব্রিকস প্লাস ডায়ালগ’ সভায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের নেওয়া রূপকল্প- ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়।

চলতি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ওপর সারসংক্ষেপ বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page