September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিহারে নৌকা উল্টে ১৮ শিশু নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বিহারে একটি নৌকা উল্টে ১৮ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজ্যের মোজাফ্ফরপুর জেলায় যাত্রীবাহী একটি নৌকা উল্টে যায়। ওই নৌকায় প্রায় ৩৪ জন আরোহী ছিল। তারা নৌকায় করে স্কুলে যাচ্ছিল।

বাগমতি নদী সংলগ্ন মধুপুর পাত্তি ঘাটের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলার শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, নিখোঁজ শিশুদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ঘটনাস্থলে ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি জেলা ম্যাজিস্ট্রেটকে এই ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছি।

রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি। এছাড়া রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page