August 9, 2026, 7:08 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

এই মুহূর্তে বিশ্বের প্রয়োজন সমঝোতা : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, সবার স্বার্থেই বিশ্বে এই মুহূর্তে সমঝোতা প্রয়োজন। সুন্দর আগামীর জন্যে এটি সমঝোতার সময়।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন।

গুতেরেস বলেছেন, ‘বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমার আবেদন স্পষ্ট। এটি ভান কিংবা অনড় থাকার সময় নয়। এটি সিদ্ধান্তহীনতা কিংবা উদাসীন থাকার সময় নয়। প্রকৃত ও বাস্তব সমাধানের জন্যে এখন সময় এসেছে একত্রিত হওয়ার। সুন্দর আগামীর জন্যে এটি সমঝোতার সময়।’

তিনি বলেছেন, ‘রাজনীতি মানেই সমঝোতা, কূটনীতি মানেও সমঝোতা এবং কার্যকর নেতৃত্বও সমঝোতা।’

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব নেতারা এমন এক সময়ে একত্রিত হচ্ছেন যখন মানবতা গুরুতর জলবায়ু পরিস্থিতি থেকে শুরু করে ক্রমবর্ধমান সংঘাত, বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট, ক্রমবর্ধমান বৈষম্য এবং নাটকীয় প্রযুক্তিগত বাধার মতো বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি বলেন, ‘মানুষ এই জগাখিচুড়ি অবস্থা থেকে বেরিয়ে আসতে তাদের নেতাদের দিকে তাকিয়ে আছে। তবুও এই এবং আরও অনেক কিছুর মধ্যে ভূ-রাজনৈতিক বিভাজন আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকেও হ্রাস করছে।’

গুতেরেস বলেন, একটি বহুমুখী বিশ্ব গড়ে উঠছে। যদিও বহুমুখীতা ভারসাম্যের একটি কারণ হতে পারে। কিন্তু এটি ক্রমবর্ধমান উত্তেজনা, খণ্ডিতকরণ এবং আরও খারাপের দিকেও নিয়ে যেতে পারে।

জাতিসংঘ প্রধান সাংবাদিকদের বলেন, বিভাজন, স্বার্থের ভিন্নতা, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন সংস্কৃতি সত্ত্বেও বিশ্বের প্রয়োজন সমঝোতা। আমরা যদি সমতা ও সংহতির ভিত্তিতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত চাই, তাহলে আমাদের অভিন্ন ভবিষ্যত ও ভালোর জন্যে নেতাদেরও বিশেষ দায়িত্ব রয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ একসঙ্গে মিলিত হতে যাচ্ছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page