March 11, 2026, 4:42 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লিবিয়ার বন্যার্তদের জন্য ৭১ মিলিয়ন জরুরি সহায়তার আবেদন জানালো জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ায় চলতি সপ্তাহের শেষ দিকে ভয়াবহ আকস্মিক বন্যার পর ৭১ মিলিয়ন ডলার জরুরি সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ।
হারিকেনের শক্তি নিয়ে ড্যানিয়েল ঝড় ১০ সেপ্টেম্বর লিবিয়ায় আঘাত হানে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ হাজার মানুষ মারা যায়। এখনও নিখোঁজ রয়েছে আরও হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা ওসিএইচএ এই আবেদন জানিয়ে বলেছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়বে আশঙ্কা করা হচ্ছে।
রোববার দু’টি উজানের বাঁধ ফেটে যাওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেরনা শহর একটি মরুভূমিতে পরিণত হয়েছে।
ওসিএইচএ বলেছে, আনুমানিক শহরটির ৩০ শতাংশ অদৃশ্য হয়ে যেতে পারে এবং বেশিরভাগ রাস্তা ধসে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ত্রাণ ও এবং উদ্ধারকৃত লোকদের সরিয়ে নেয়ার জন্য একটি সমুদ্র করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে।
সমুদ্রতীরবর্তী শহর সোসে এখনও পুরো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।
পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করে ওসিএইচএ বলেছে, অনুমিত ৮৮৪,০০০ জন লোকের মধ্যে ২৫০,০০০ জনকে সবচেয়ে জরুরী প্রয়োজনে সাড়া দিতে ৭১.৪ মিলিয়ন প্রয়োজন। এ জন্য তারা মানবিক সহায়তা অংশীদারদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
বুধবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা প্রধান মার্টিন গ্রিফিথস ১০ মিলিয়নের তাৎক্ষণিক জরুরি তহবিল ঘোষণা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুরো আশপাশের এলাকাগুলো মানচিত্র থেকে মুছে গেছে। পুরো পরিবারগুলো পানির স্রোতে ভেসে গেছে।’
তিনি বলেন, ‘মানুষের কাছে জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছানো এবং পুনরুদ্ধারে  অবশ্যই লিবিয়ার জন্য এই কঠিন সময়ে অন্য কোনও উদ্বেগকে অগ্রাহ্য করে এগিয়ে আসা উচিত।’
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশসহ অন্যান্য বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই সাহায্য পাঠিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে। বিদেশী উদ্ধারকারী দলগুলো জীবিতদের সন্ধানে এবং মৃতদেহ উদ্ধারের জন্য মোতায়েন করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page