August 15, 2026, 8:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইউরোপের ৩ দেশ নিষিদ্ধ করলো ইউক্রেনের শস্য আমদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। ইউরোপীয় কমিশন ৫ দেশে ইউক্রেনের শস্য রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিনে শুক্রবার এ ঘোষণা আসে।

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ ইউক্রেন। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করলে শস্য রফতানিতে বড় ধাক্কা খায় ইউক্রেন। রাশিয়া কৃষ্ণ সাগর ইউক্রেনের শস্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ায় বিপাকে আছে কিয়েভ। এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যশস্যের দাম।

তবে প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনে শস্যের অবাধ আমদানির ফলে স্থানীয় কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে যায়। এতে স্থানীয় কৃষকরা গুনছেন লোকসান। আর এ কারণেই দেশ তিনটি ইউক্রেন থেকে শস্য কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের শস্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শর্ত বেঁধে দেয়। আর তা হলো- যে দেশ ইউক্রেনের শস্য কিনবে তারা বিশ্বের অন্য কোথাও সেই শস্য বিক্রি করবে।

ইউরোপীয় ইউনিয়ন সেই নিষেধাজ্ঞা শুক্রবার তুলে নেয়। প্রতিক্রিয়ায় নিজ নিজ উদ্যোগে ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page