November 27, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াত চক্রের নাশকতা ঠেকাতেই আওয়ামীলীগের শান্তি সমাবেশ : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাত চক্র যেন কোন ভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সেই জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে।
শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ আরো বলেন, মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমানিতও হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে। বিএনপির মির্জা ফখরুল সাহেবরা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আতে ঘা লাগে বলে তিনি মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সম্পর্কে তিনি বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়্ওা দরীদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page