August 9, 2026, 8:11 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

ইরান সীমান্ত থেকে কুর্দি সন্ত্রাসীদের তাড়িয়ে দিল ইরাকি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের সীমান্ত রক্ষী বাহিনী ইরান-সংলগ্ন ইরাকি কুর্দিস্তানের একটি সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসী কুর্দি গেরিলাদের তাড়িয়ে দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে নিয়েছে।

ইরাকের শাফাক্ব বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সীমান্ত-রক্ষী বাহিনী গতকাল (শুক্রবার) বলেছে, তাদের বাহিনী অবৈধ কুর্দি গেরিলা গোষ্ঠীর সঙ্গে কয়েকটি তীব্র সংঘর্ষের পর ইরবিল প্রদেশর সীমান্ত-পয়েন্টগুলো দখল করেছে এবং সেখানে ইরাকি পতাকা উড়িয়েছে।

ইরাকি সীমান্ত-রক্ষী বাহিনীর বিবৃতিতে বলা হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরাকের সব সীমান্ত অঞ্চল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইরাকের সীমান্ত রক্ষী বাহিনীর দু’টি বিশেষ ব্রিগেড স্থানীয় কুর্দিস্তান সরকারের সশস্ত্র বাহিনী পিশমার্গার সহায়তা নিয়ে ইরান-ইরাক সীমান্তের ওই এলাকাগুলো দখল করতে সক্ষম হয়।

সম্প্রতি ইরান ও ইরাকের মধ্যে এক নিরাপত্তা চুক্তির আওতায় বাগদাদ ইরাকি কুর্দিস্তান অঞ্চলকে ব্যবহার করে ইরান-বিরোধী তৎপরতা চালাতে অভ্যস্ত কুর্দি সন্ত্রাসী দলগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান-বিরোধী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার জন্য ১৯ সেপ্টেম্বরের সময়-সীমা দেয়া হয়েছে এবং এরপর এই সময়-সীমা বাড়ানো হবে না। এই সময়-সীমার মধ্যে ইরাক-কেন্দ্রিক কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ইরান-বিরোধী তৎপরতা বন্ধ না হলে ইরান নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এর আগে ইরান গত দুই-এক বছরে বেশ কয়েকবার ইরাকি কুর্দিস্তানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে সন্ত্রাসী কুর্দি গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page